ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের বিভিন্ন স্তানে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী। নড়াইলে মহাদেব শিবকে তুষ্ট করতে খেজুর সন্ন্যাসী পূজা মহাদেব শিবকে তুষ্ট করতে এবং চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় গ্রামীণ বাংলায়, বিশেষ করে নড়াইলের সদর উপজেলায় ঐতিহ্যবাহী ‘খেজুর সন্ন্যাসী’ পূজা ও ‘খেজুর ভাঙা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কোড়গ্রামের বিদ্যুৎ মল্লিকের বাড়ির আঙিনায় এ পূজা অনুষ্ঠিত হয়। এটি ‘খেজুর সন্ন্যাসী’ বা খেজুর ভাঙা উৎসব নামে পরিচিত।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/অনেক-উপকারী-ফল-তেতুল/

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁটাযুক্ত খেজুর গাছের নিচে বাজানো হচ্ছে ঢাকঢোল। চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি, একদল সন্ন্যাসী গাছের নিচে নৃত্য করছে। আর দল নেতা সাদা ধুতি আর লাল গামছা কোমরে জড়িয়ে তাদের ঘিরে গেয়েছেন ধর্মীয় গান। কয়েকশত মানুষ গাছের চারপাশে ঘিরে অপলক তাকিয়ে ভক্তিভরে তাদের গান ও নৃত্য দেখছেন। এর মধ্যে একজন সন্ন্যাস নাচতে নাচতে উঠে পড়েছে খেজুর গাছের মাথায়। পরপর সারি সারি গাছটিতে উঠে পড়ছে আরও কয়েকজন সন্ন্যাসী। গাছের মাথায় দাঁড়িয়ে খেজুর ফল ছুড়ে দিচ্ছেন অগণিত ভক্ত-দর্শকের দিকে। খেজুরের কচি ফল ভোগ হিসাবে পেয়ে খুশি ভক্তরা। খেজুর সন্ন্যাসী বা খেজুর ভাঙা উৎসবে অংশ নেওয়া ষোলো সাঙ্গয়ের সুদর্শন চক্রবর্তী তিনি বলেন, খেজুর ভাঙা উৎসব হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। চৈত্র মাসে যখন পাট স্নান করানো হয়। তখন থেকে আমরা শিব ঠাকুরের নামে উপবাস থাকি। নিয়মিত আমরা পূজা অর্জনা করি, তখন থেকে আমরা ষোলো সাঙ্গ একত্রিত থাকি, শিবের আরাধনা করি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/দুইবার-তেল-নিতে-এসে-ধরাখে/

তিনি আরও বলেন, শিবভক্ত বানরাজ তার সঙ্গী সাথী নিয়ে নাচ গান করেন। শরীর হতে রক্ত বের করে তার ছেলের উদ্দেশে সমর্পণ করেন। বানরাজের রক্ত উপহার পেয়ে শিব ঠাকুর খুশি হয়। শিবকে তুষ্ট করতে তাদের এত আয়োজন। খেজুর ভাঙা উৎসব ঘিরে গাছের চারিপাশে দর্শনার্থীদের ভিড় জমে। খেজুর গাছে উঠা সন্ন্যাসীদের হাতের কাচা কচি খেজুর পেতে অধীর আগ্রহ দেখা যায় খেজুর সন্ন্যাস দেখতে আসা ভক্ত অনুসারীদের। খেজুর সন্ন্যাসী দেখতে আসা চৈতি মল্লিক বলে, কোড়গ্রাম আমার বাবার বাড়ি। এখানে প্রতিবছর শিব পূজা উপলক্ষে খেজুর সন্ন্যাসী, কাটা সন্ন্যাসী, আগুন সন্যাসী এবং আগামীকাল মঙ্গলবার নীল পূজা অনুষ্ঠিত হবে। এসব উৎসব দেখতে এখানে আসছি। পূজার পুরোহিত (বালা) সচিন্দ্রনাথ বিশ্বাস বলেন, চৈত্র মাসে শিব যখন রুদ্র রূপ ধারণ করেন। রুদ্র রূপ ধারণকারী শিব রাহুসেন রাজাকে ষোলো সাঙ্গ, বালা উপস্থিত করে পাট স্নান করিয়ে উপাসনা করার আদেশ দেন। সেই থেকে এই পূজার আরম্ভ হয়। ভক্তরা চৈত্র মাসে এই পূজা করে থাকেন। শিবকে তুষ্ট করতেই এই পূজার আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬