আলমডাঙ্গায় জামায়াতের স্মার্ট টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মার্ট টিম সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা জামায়াতের স্মার্ট টিম বিভাগের দায়িত্বশীল আমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। বিশেষ করে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও কালভার্ট নির্মাণসহ জনকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আইন আদালত সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, জেলা স্মার্ট টিম প্রধান আরিফুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/শিলিগুড়িতে-বাড়ির-ছাদ-থ/
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং আধুনিক কার্যপদ্ধতির মাধ্যমে স্মার্ট টিমকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। সভাটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা ও নেতৃত্বের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।




















