দেশজুড়ে টানা আরও পাঁচদিন বৃষ্টি থাকতে পারে
- আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, থেমে থেমে বৃষ্টি আগামী পাঁচদিন পর্যন্ত থাকতে পারে।মঙ্গলবার সকাল ৯টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/প্রতিরক্ষা-উপদেষ্টার-সঙ্/
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/প্রধানমন্ত্রী-তারেক-রহম-2/
আগামী কয়েকদিনেও দেশের সব বিভাগেই একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা বেশি। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সপ্তাহজুড়ে বজ্রপাতসহ বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে, ফলে নদ-নদী ও নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।


























