ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়: বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। দুই সংসদ সদস্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।

এদিকে, স্থানীয় একটি অনলাইন মাধ্যমে সভার সময় শত শত রোগী ভোগান্তিতে পড়েছেন—এমন অভিযোগ তুলে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, অল্প সময়ের জন্য মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং ওই সময়েও হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিকভাবেই চলমান ছিল। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, “হাসপাতালের বিভিন্ন উন্নয়ন ও সেবা সংক্রান্ত বিষয়ে দুই সংসদ সদস্যের সঙ্গে স্বল্প সময়ের মতবিনিময় হয়েছে। এতে রোগীদের চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।”

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “সাড়ে বারোটার পর স্বল্প সময়ের জন্য আমাদের মতবিনিময় হয়েছে। আমরা যখন সভাকক্ষে প্রবেশ করি, তখনও রোগীরা চিকিৎসা নিচ্ছিলেন। সভা শেষে বের হওয়ার সময়ও চিকিৎসা কার্যক্রম চলমান ছিল। চুয়াডাঙ্গার স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করতে আমরা কাজ করছি। মিথ্যা তথ্য উপস্থাপন করে এ কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।” সংশ্লিষ্টরা জানান, জেলার স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে এ ধরনের সমন্বয় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়: বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় : ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬