ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কালিয়াকৈরে ব্যাংক ম্যানেজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুক্তিপণ আদায়

নাজমুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপককে মাইক্রোবাসে তুলে অপহরণ করে মারধরের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে তাকে চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুর এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

আহত আব্দুস সবুর বগুড়া জেলার সোলাইমান আলীর ছেলে। তিনি কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/নাটোরের-সিংড়ায়-গভীর-রা/

ব্যাংক সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুস সবুর বগুড়াগামী পরিবহনের জন্য কালিয়াকৈর বাইপাস এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নেয়।

অভিযোগ রয়েছে, অপহরণকারীরা তাকে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা মাইক্রোবাসের ভেতরে আটকে রেখে হাতুড়ি দিয়ে মারধর করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা আদায় করে নেয়। পরে রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/শরীয়তপুরে-স্বামীকে-হত্য/

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে ব্যাংক ম্যানেজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুক্তিপণ আদায়

আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬