ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ

আসমানখালী বাজারে ‘লিড মার্কেটিং বিডি’ ডিলার পয়েন্ট উদ্বোধন করলেন চিত্রনায়িকা মুনমুন

এন আর নাছিম সি: স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে আজ দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “লিড মার্কেটিং বিডি” গাংনি ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মুনমুন। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। তার প্রাণবন্ত উপস্থিতি ও সাবলীল বক্তব্য অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এসময় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার মুহূর্তগুলো ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, আধুনিক ও মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তাদের এই যাত্রা শুরু। বিভিন্ন অফার ও উপহার সামগ্রী প্রদানের ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে।

তবে পণ্য ক্রয় শেষে কয়েকজন ক্রেতা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের দাবি, ১ হাজার টাকার পণ্য কিনে ৮ ধরনের উপকরণ পেলেও বাস্তবে লাভের পরিমাণ খুব বেশি নয়। একাধিক ক্রেতা জানান, সব মিলিয়ে প্রকৃত সুবিধা হয়েছে আনুমানিক ২০ টাকার মতো। এ নিয়ে উপস্থিত ক্রেতাদের মধ্যে নানা আলোচনা ও ভিন্নমত দেখা যায়।

স্থানীয়রা মনে করছেন, নতুন এই ডিলার পয়েন্ট ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

আসমানখালী বাজারে ‘লিড মার্কেটিং বিডি’ ডিলার পয়েন্ট উদ্বোধন করলেন চিত্রনায়িকা মুনমুন

আপডেট সময় : ০৩:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬