ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

তথ্য যাচাই ছাড়াই অভিযোগ, তদন্তে মিলল কুলাউড়ার স্কুল ফিডিংয়ে খাবারের মান ঠিক থাকার প্রমাণ

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাময়িক বন্ধ থাকার পর ১৯ মে থেকে পুনরায় চালু হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম।১৯ মে মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ শুরু হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/সলঙ্গায়-আ-লীগ-নেতা-আসলাম/

‎এর আগে গত ১৫ মে স্কুল ফিডিং কার্যক্রমে সরবরাহকৃত বনরুটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগোবিহীন পলি ব্যবহার এবং কিছু কলা পচা থাকার অভিযোগ ওঠে সংবাদ প্রকাশ হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত খাবার সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখে বিষয়টি তদন্ত করা হয়। পুনরায় কার্যক্রম চালুর পর ২০ মে বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মাঝে ভালো মানের ও সতেজ খাবার বিতরণ করা হচ্ছে।

‎খাবারের মান সম্পর্কে কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আগে এবং বর্তমানে যে খাবার সরবরাহ করা হয়েছে তার মান ভালো ছিল। এসব খাবার খেয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হয়নি। পাশাপাশি অভিভাবকদের কাছ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা আরও বলেন, বর্তমান সরকারের স্কুল ফিডিং কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার মান উন্নত হচ্ছে। তারা এ কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/আলমডাঙ্গার-ঐতিহ্যবাহী-পশ/

‎এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সম্প্রতি স্কুল ফিডিং কার্যক্রমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম এন্টারপ্রাইজের বিরুদ্ধে কিছু অভিযোগ আসে। তদন্তে আমরা জানতে পারি, বনরুটির মোড়কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়ের লোগোসম্বলিত পলির সরকারি সরবরাহে সাময়িক ঘাটতি থাকায় লোগোবিহীন পলি ব্যবহার করা হয়েছিল। বর্তমানে পর্যাপ্ত পলি সরবরাহ রয়েছে এবং পলি না থাকার কারণে ১৬ মে থেকে ১৮ মে খাবার সরবরাহ বন্ধ ছিলো।

‎তিনি আরও বলেন, কুলাউড়া উপজেলায় প্রতিদিন প্রায় ২৪ হাজার শিক্ষার্থীর জন্য খাবার সরবরাহ করা হয়। তদন্তে দেখা গেছে, অধিকাংশ জায়গায় খাবারের মান ঠিক ছিল। প্রায় ১০০ থেকে ১৫০টি কলার খোসায় কিছু দাগ ছিল, তবে বর্তমানে সে সমস্যাও সমাধান হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তথ্য যাচাই ছাড়াই অভিযোগ, তদন্তে মিলল কুলাউড়ার স্কুল ফিডিংয়ে খাবারের মান ঠিক থাকার প্রমাণ

আপডেট সময় : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬