ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল-এ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আজ-মিলবে-৩-জুনের-আন্তঃনগর/

প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। একইসঙ্গে দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে নজরুলের জীবন ও সাহিত্যকে বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/রোববার-থেকে-বসিলা-শিমুলি/

তিনি আরও বলেন, নজরুলের জীবনবোধ ও দর্শন বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ঈদের-আগে-আজ-শেষ-কর্মদিবস-শ/

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে নজরুল গবেষণা ও কবির জীবন-দর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই গুণীজনের হাতে ‘নজরুল পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬