ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

রামিসা হত্যা মামলায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার শুরু হচ্ছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাদের মহানগর হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এর আগে সকালে কারাগার থেকে এনে হাজতখানায় রাখা হয়েছিল।

আজকের শুনানিতে মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন মামলার বাদী ও নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা, সুরতহাল ও জব্দ তালিকার সাক্ষীরা, প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা, তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এবং ফরেনসিক ডিএনএ বিশেষজ্ঞ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/28/ত্যাগের-মহিমায়-পালিত-হচ/

সাক্ষীদের তালিকায় আরও রয়েছেন শেখ আবু সামা, মনির হোসেন, রাইসা আক্তার, মোহাম্মদ জাকিরুল ইসলাম রাজু, মাহমুদা খাতুন, মনিরুজ্জামান শাহীন, পারভীন আক্তার, এসআই রাশেদুল ইসলাম, শরীফ মিয়া, রুমা আক্তার, এসআই ইকবাল হোসেন, তদন্তকারী কর্মকর্তা এএসআই ইসহাক আলী, ফরেনসিক বিশেষজ্ঞ শুভাজয় বৈদ্য এবং মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/দিল্লিতে-৮-জুন-শুরু-হচ্ছে/

এর আগে সোমবার আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গোপনের অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যা মামলায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬