নবীনগরে ১৪ বছরের স্কুলছাত্রী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
- আপডেট সময় : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাহফুজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ৩১ মে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে ১ জুন নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর- ৪৭ এবং ট্র্যাকিং নম্বর- 6EYRXO।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/মুকসুদপুরের-ভাবড়াশুরে-প/
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, মাহফুজা খাতুন পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বর্তমানে পরিবারটি মেয়েটির খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
নিখোঁজ মাহফুজা একজন শিক্ষার্থী। তার গায়ের রং শ্যামলা, চোখের মণি কালো, মাথার চুল কালো ও লম্বা। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লাল রঙের কামিজ ছিল। কোনো সহৃদয় ব্যক্তি মাহফুজা খাতুনের সন্ধান পেয়ে থাকলে নবীনগর থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/কালিয়াকৈরে-ডাকাতির-প্রস/
যোগাযোগ:
মা: নূরজাহান বেগম
মোবাইল: ০১৭৪২৫৯৭১৩১
ঠিকানা:
গ্রাম ও ডাকঘর: ইব্রাহিমপুর
থানা: নবীনগর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া




















