ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় কৃষক পরিবার

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গা:
  • আপডেট সময় : ১০:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আদালতের আদেশ উপেক্ষা করে এক কৃষকের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা, হুমকি-ধামকি ও দখলচেষ্টার ঘটনায় এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের বাসিন্দা মোঃ জালাল উদ্দিন ২০২৫ সালে একই এলাকার মোছাঃ রাহেলা খাতুন লাইলির কাছ থেকে ৯১ নং বলেশ্বরপুর মৌজার আরএস খতিয়ান নং-২৫৬, আরএস ২৩৪৫ নং দাগের জমি দলিলমূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই তিনি জমির ভোগদখলে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দিতে শুরু করেন বলে অভিযোগ করেন।জালাল উদ্দিনের দাবি, প্রতিপক্ষ ফারুক হোসেন, চায়না খাতুন, ময়না খাতুন, ওটু ও ঠেকারী নেছাসহ কয়েকজন তার জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। বিষয়টি নিয়ে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায়ও প্রদান করেন। এছাড়া জমি সংক্রান্ত আরও একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/কলেজপাড়া-বায়তুল-আমান-জ/

কিন্তু এত কিছুর পরও থামেনি বিরোধ। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ মে সকালে অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমিতে বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে ঘর নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে জালাল উদ্দিন সেখানে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাধা দিলে মারধরের জন্য তেড়ে আসে প্রতিপক্ষরা। এমনকি জমিতে গেলে তাকে খুন-জখম করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো ঘটনা দেখেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/রায়গঞ্জে-ভুইয়াগাঁতী-প্/

ভুক্তভোগী জালাল উদ্দিন বলেন,“আমি আইন মেনে জমি কিনেছি। আদালতের দ্বারস্থ হয়েছি। তারপরও যদি আমার জমি দখল করার চেষ্টা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? এখন পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে।”তার স্ত্রীও অভিযোগ করেন, প্রতিপক্ষের অব্যাহত হুমকির কারণে তারা স্বাভাবিকভাবে জমিতে যেতেও ভয় পাচ্ছেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আদালতের আদেশ বাস্তবায়ন এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, আদালতের নির্দেশ অমান্য করে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় কৃষক পরিবার

আপডেট সময় : ১০:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬