ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গা পৌর জামায়াতের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/মাদারীপুরে-মাদকবিরোধী-অভ/

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগ সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মোঃ মাহের আলী, নায়েবে আমীর মাওঃ জুলফিকার, পৌর সেক্রেটারি মোঃ মসলেম উদ্দিন, ৭ নং ওয়ার্ড আমীর মোঃ আব্দুর রহিম, ১ নং ওয়ার্ড আমীর মোঃ আব্দুল কুদ্দুস, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাহিন শাহিদ এবং কাজী আব্দুস সালাম সালেহীন।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয় যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগাতে উৎসাহিত হন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/হাসপাতালের-জমি-রক্ষায়-ঐ/

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের এই সময়ে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং মানুষের জীবন ও প্রকৃতিকে রক্ষা করে। তারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান তারা। সবুজে ঘেরা একটি সুন্দর ও নির্মল আলমডাঙ্গা গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গা পৌর জামায়াতের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট সময় : ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬