ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

রাজনৈতিক দ্বিমতের প্রভাবে উন্নয়ন ব্যাহত, বাজেট বঞ্চনার শঙ্কায় হাতিয়ার সাধারণ মানুষ

মো:মিরাজ উদ্দিন, নোয়াখালী, হাতিয়া প্রতিনিধি: 
  • আপডেট সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মধ্যে চলমান রাজনৈতিক মতপার্থক্য ও দ্বন্দ্ব নিয়ে স্থানীয় জনগণের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকের মতে, এই রাজনৈতিক বিরোধের কারণে হাতিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারি বাজেট বরাদ্দের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/দোয়ারাবাজারে-জমি-বিরোধক/

হাতিয়া একটি উপকূলীয় ও দুর্গম জনপদ হওয়ায় এখানকার মানুষের জন্য সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নদীভাঙন প্রতিরোধ এবং বিদ্যুৎ সুবিধার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব থাকলে এসব গুরুত্বপূর্ণ খাতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ২ নং চানন্দী ইউনিয়ন, ১ নং হরনি ইউনিয়ন, যেভাবে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জমিন,ঘরবাড়ি, মসজিদ, কবরস্থান, প্রতিনিয়ত মানুষের স্বপ্নগুলো পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বপ্ন।

সচেতন মহলের মতে, রাজনৈতিক মতভেদ গণতন্ত্রের স্বাভাবিক বিষয় হলেও জনগণের স্বার্থে উন্নয়ন কর্মকাণ্ডকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখা প্রয়োজন। কারণ সরকারি বাজেট ও উন্নয়ন প্রকল্প কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং এলাকার সামগ্রিক উন্নয়ন এবং জনগণের কল্যাণের জন্য বরাদ্দ করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/জ্ঞানের-আলো-ছড়াতে-নিমগ্/

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, রাজনৈতিক নেতারা পারস্পরিক মতপার্থক্য দূর করে হাতিয়ার উন্নয়ন ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তাদের মতে, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক বিষয়গুলোকে কেন্দ্র করে সকল পক্ষের মধ্যে গঠনমূলক সহযোগিতা গড়ে উঠলে হাতিয়ার মানুষ প্রকৃত অর্থে উপকৃত হবে।

বিশ্লেষকদের অভিমত, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হয় এবং জনগণ দ্রুত এর সুফল পায়। তাই হাতিয়ার ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে সকল রাজনৈতিক পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দ্বিমতের প্রভাবে উন্নয়ন ব্যাহত, বাজেট বঞ্চনার শঙ্কায় হাতিয়ার সাধারণ মানুষ

আপডেট সময় : ০৯:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬