ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

অবহেলায় হারাচ্ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি, পরিদর্শনে ইউএনও শাহীনুর আক্তার

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৬:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘স্বাধীনতা স্তম্ভ ৭১’-এর বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।

সম্প্রতি স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে স্মৃতিস্তম্ভটির অবহেলিত অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলে ইউএনও সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন। এসময় তিনি স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/সিরাজগঞ্জে-মাদক-মামলার-আ/

পরিদর্শনে দেখা যায়, স্তম্ভে খোদাই করা বীর মুক্তিযোদ্ধাদের নাম অনেকটাই মলিন হয়ে গেছে। জাতীয় পতাকার রঙও বিবর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অচল রয়েছে আলোকসজ্জার ব্যবস্থাও। ফলে রাতের বেলায় অন্ধকারে ঢাকা পড়ে থাকে স্বাধীনতার এই স্মারক।
ইউএনও শাহীনুর আক্তার বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে স্মৃতিস্তম্ভগুলোর সৌন্দর্য ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।

আরও পড়ুন,  https://www.dailyamaderpatrika.com/2026/06/07/ঝিনাইদহে-মালবাহী-ট্রেনের/

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভটির প্রয়োজনীয় সংস্কার, রঙ নবায়ন, নামফলক দৃশ্যমান করা এবং আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে ‘স্বাধীনতা স্তম্ভ ৭১’ আবারও ফিরে পাবে তার হারানো সৌন্দর্য ও মর্যাদা।

নিউজটি শেয়ার করুন

অবহেলায় হারাচ্ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি, পরিদর্শনে ইউএনও শাহীনুর আক্তার

আপডেট সময় : ০৬:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬