সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ১১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৮ জুন) সকালে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/গাজীপুরে-মার্কেট-ঘেরাও-ক/
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা মরদেহটি তীরে নিয়ে এলে দেখা যায়, এটি একজন বয়স্ক ব্যক্তির মরদেহ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। চণ্ডিদাসগাতী ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন সজল বলেন, “সকালে স্থানীয়রা ব্রিজের নিচে পানিতে মরদেহটি দেখতে পায়। পরে সেটি তীরে আনা হলে একজন বৃদ্ধ ব্যক্তির মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে অথবা তাকে এখানে এনে ফেলে রাখা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। তিনি বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে। মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/নিরাপদ-অভিবাসন-নিশ্চিত-ক/
এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেেন এলাকাবাসী। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




















