সৈয়দপুরে রেলওয়ের জলাশয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ১১:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জলাশয় ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে রেলওয়ে স্টেশনের উত্তর দিকে গোলাহাট এলাকায় এই অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় ওই জলাশয় ভরাট করে গড়ে তোলা প্রাত ৯ টি পাকা ও আধাপাকা বসতঘর এবং অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/প্রতিপক্ষের-দেয়া-আগুনে/
শফিকুল ইসলাম বলেন, এ জলাশয় রেলওয়ের মালিকানাধীন। জলাশয়টি ভরাট করে বেশ কিছু স্থাপনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জলাশয় দখল করে স্থাপনা গড়ে তোলার সংবাদ প্রকাশিত হয়। যা প্রধানমন্ত্রী ও রেলকর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া সাপেক্ষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের এ কর্মকর্তারা আরও জানান, রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/সিরাজগঞ্জে-ইয়াবা-ট্যাবল/
এছাড়া দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।রেলওয়ের এই অভিযানে স্থানীয় রেলওয়ে কর্মকর্তাবৃন্দসহ রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য ও থানার পুলিশসদস্যরা উপস্থিত ছিলেন।




















