সাতক্ষীরার দেবহাটাই র্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১২:১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতী এলাকা থেকে দুইশত চুয়ান্ন বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/প্রতিপক্ষের-দেয়া-আগুনে/
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৮ জুন ২০২৬ তারিখ, দুপুর ২:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ২৫৪ (দুইশত চুয়ান্ন) বোতল ফেন্সিডিলসহ আসামি- মোঃ সাইদুল খান (৪২) পিতা: মৃত এরশাদ আলী খান,সাং: সুশীলগাতী, থানা: দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/সৈয়দপুরে-রেলওয়ের-জলাশয/
অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে




















