ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় চুরি হওয়া ইজিবাইক উদ্ধার ব্যাটারিসহ ১ জন আটক, ২ জন পলাতক

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

ইজিবাইক উদ্ধার ব্যাটারিসহ ১ জন আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের কেয়ার অ্যান্ড কিউরের সামনে থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইজিবাইকের ব্যাটারিসহ এক যুবককে আটক করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত আরও দু’জন বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার জমির আলীর ছেলে সোবহান আলী (২৪)।

ভুক্তভোগী ইজিবাইক মালিক মিনারুল ইসলাম জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি রিজার্ভ ভাড়ায় এক রোগীকে কেয়ার অ্যান্ড কিউর ক্লিনিকে নিয়ে যান। রোগীকে চিকিৎসকের কাছে দেখানো হয়েছে কিনা জানতে ক্লিনিকের ভেতরে গেলে কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন তার ইজিবাইকটি আর সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মিনারুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে খবর পাওয়া যায়, মেহেরপুর জেলার বারাদি মাঠ এলাকায় রাস্তার পাশে একটি ইজিবাইক পড়ে রয়েছে। সেখানে গিয়ে মিনারুল ইসলাম তার ইজিবাইকটি শনাক্ত করেন। তবে ইজিবাইকের টুলবক্সে রাখা প্রায় ১৫ হাজার টাকা, একটি ব্রেসলেট ও ব্যাটারি তখন উদ্ধার হয়নি।

পরবর্তীতে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নুরনগর কলোনিপাড়া এলাকার এক ব্যক্তি মিনারুল ইসলামকে ফোন করে জানান, তার ইজিবাইকের ব্যাটারিসহ সন্দেহভাজন চোরকে আটক রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে। দুপুর সাড়ে ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে সোবহান আলীকে একটি ব্যাটারিসহ আটক করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ইজিবাইক চুরির ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ব্যাটারি থানায় হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে। স্থানীয়দের মতে, সম্প্রতি শহরে ইজিবাইক চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে সাধুবাদ জানালেও চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় চুরি হওয়া ইজিবাইক উদ্ধার ব্যাটারিসহ ১ জন আটক, ২ জন পলাতক

আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬