গভীর রাতে বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে মাঠে এলজিআরডি প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
দিনের ব্যস্ততা শেষে যখন রাজধানীর বেশিরভাগ মানুষ বিশ্রামে, তখন নগর সেবার বাস্তব চিত্র দেখতে গভীর রাতে মাঠে নামলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বুধবার রাত ১১টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে মহাখালীর কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। প্রায় এক ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে রাজধানীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/আড়াইহাজারে-চাঁদার-দাবিত/
পরিদর্শনকালে মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবার মান আরও উন্নত করতে হবে। তিনি আরও জানান, নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে জবাবদিহিতা বাড়ানো হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/সীমান্তে-জিরো-টলারেন্স/
গভীর রাতে প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখছেন নগরবাসী। অনেকের মতে, শুধু দপ্তরে বসে নয়, মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কাজ তদারকি করার এমন উদ্যোগ নগর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যেই সরকারের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















