ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে উপজেলার বেলগাছি ইউনিয়নের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেলগাছি (পালপাড়া) এলাকার বাসিন্দা মো. সিফা উদ্দিন (৫৫)-এর ওপর নজরদারি চালানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/মাদারগঞ্জে-পুলিশের-জালে/

পরবর্তীতে তার বসতবাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। বিকেল ৫টা ৫ মিনিটে উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সিফা উদ্দিন বেলগাছি (পালপাড়া) গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, এ ঘটনায় শুধু গ্রেফতারকৃত ব্যক্তি নয়, মাদক বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রমের সঙ্গে আরও দুইজন সহযোগী এবং ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১৩, তারিখ ১১ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০/৪১ ধারায় রুজু করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/দোয়ারাবাজারে-ফ্যামিলি-ক/

আলমডাঙ্গা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬