সর্বশেষ:
নীলফামারীতে ৫০০ অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ
আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ হতদরিদ্র, দুস্থ, অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ। অনুদানের অর্থ গরীব অসহায়দের হাতে তুলে দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ অর্থ বিতরণ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/সবুজ-বাংলাদেশ-গড়ার-প্রত/
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/উপকূলীয়-মানুষের-জীবন-এখ/
এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















