ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা, দাফন সম্পন্ন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা, দাফন সম্পন্ন। নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ হত্যাকাণ্ডের শিকার চারজনের মধ্যে তিনজনের এক সঙ্গে জানাজা শেষে দাফন সিঙ্গাশোলপুরে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহতদের জানাজা শেষে দাফন করা হয়। নিহত খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং একই দলের ফেরদৌস হোসেনের দাফন তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সিঙ্গাশোলপুর কবরস্থানে ও অপর নিহত ওসিকুর মিয়ার দাফন বিকেলে তার পৈত্রিক নিবাস তারাপুর গ্রামের কবরস্থানে সম্পন্ন হয়েছে।

নিহত তাহাজ্জুদ শেখের স্ত্রী সুমী বেগম জানান, সোমবার ভোর রাতে আমরা সেহেরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তারাপুর গ্রাম থেকে আসা ও আমাদের গ্রামের প্রতিপক্ষরা মিলে কমপক্ষে ৫০-৫৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে আমার শ্বশুর খলিল শেখ ও স্বামী তাহাজ্জতকে ঘর থেকে বের করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপরিভাবে শরীরের একাধিক স্থানে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়।

এদিকে, ৪ জনকে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে আটকের পর পুলিশ মঙ্গলবার তাদের আদালতে পাঠায়। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
আটকরা হলেন— তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে বনি শিকদার (৩৩), বড়কুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০), কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), সদরের তারাপুর গ্রামের রুহুল মোল্যার ছেলে সদয় মোল্যা (৩৬), তৈয়ব শিকদারের ছেলে লাজুক ওরফে সূর্য্য শিকদার (৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০)।

নড়াইল সদর থানা পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সদর উপজেলার বড়কুলা গ্রামে সোমবার ভোরে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই উজ্জল শেখ গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের তিনজনের জানাজা, দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৩:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬