ঝিনাইদহে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ র্যাবের হাতে আটক ১জন
- আপডেট সময় : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪১৮ বোতল স্কাফসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৬ জুন ২০২৬ তারিখ, সকাল ০৬:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন রুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪১৮ (চারশত আঠার) বোতল স্কাফ, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ ও ০১টি মোটর সাইকেলসহ আসামি- ১। রাকিব আহম্মেদ আলীফ (২৪), পিতা: মোঃ শাহাজান আলী* সাং: যাদবপুর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য, পিকআপ ও মোটর সাইকেল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/কৃষির-সমৃদ্ধিতে-সার-ব্যব/
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/আলমডাঙ্গায়-বিএনপি-নেতার/
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক অস্ত্র ও চাঁদাবাজ সন্ত্রাসী নির্মূলে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব সব সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে




















