নৈতিক সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম: চুয়াডাঙ্গায় জেলা ইমাম সম্মেলনে জেলা প্রশাসক
- আপডেট সময় : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় নেতৃবৃন্দের সচেতন ও দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদক, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/চুয়াডাঙ্গায়-অর্থনৈতিক/
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত জেলা ইমাম সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার চার উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় নেতাদের সামাজিক দায়িত্ব, নৈতিক নেতৃত্ব এবং জনসচেতনতা বৃদ্ধিতে তাদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “ইমামরা শুধু নামাজ পরিচালনাকারী নন, তারা সমাজের নৈতিক পথপ্রদর্শক। তাদের খুতবা, পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করা সম্ভব।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/ওএমএসের-চাল-আটা-মজুদের-অভ/
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, জুয়া, দুর্নীতি ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি ইমামদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সম্মেলনে অংশগ্রহণকারী ইমামগণও সমাজ উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















