দোয়ারাবাজারে অসুস্থ শিক্ষকের পাশে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা!
- আপডেট সময় : ১২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত দোয়ারাবাজার উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পাণ্ডারগাঁও ইউনিয়নের উশাইরগাঁও কেন্দ্রের শিক্ষক মাওলানা আব্দুল হক গুরুতর অসুস্থতায় আক্রান্ত হওয়ায় তাঁর খোঁজখবর নিতে ও চিকিৎসা সহায়তা প্রদান করতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, দোয়ারাবাজার উপজেলা কমিটির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার তাঁর বাড়িতে যান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/খুলনা-বিভাগীয়-সমাবেশ-ঘি/
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা অসুস্থ শিক্ষকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, মাওলানা আব্দুল হক দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা আরও বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের এই দুর্দিনে সহকর্মীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/কালিদাসপুর-সাদাব্রিজে-মৃ/
https://www.dailyamaderpatrika.com/2026/06/19/আলমডাঙ্গায়-সরকারি-সম্পদ/
অসুস্থতার মধ্যেও অতিথিদের আন্তরিক আপ্যায়ন করায় প্রতিনিধি দলের সদস্যরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপজেলা মডেল কেয়ার ও শিক্ষক কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, উপদেষ্টা মাওলানা শফীকুল ইসলাম, শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হোসাইন আহমদ এবং সদস্য মাওলানা শামসুদ্দিন।
এ সময় সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি মাওলানা আব্দুল হকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সম্মিলিত সহযোগিতাই একজন অসহায় রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




















