যশোরে ফিড মিল ও বিষাক্ত পোল্ট্রি বর্জ্যে বিপন্ন বানিয়ার গাতি, ক্যামিক্যালের পানি ভৈরব নদে
- আপডেট সময় : ০২:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
যশোরে সদর উপজেলার (১৫ নং) বসুন্দিয়া ইউনিয়নের (৮ নং) বানিয়ার গাতী গ্রামে ও ধনী রাস্তার মোড়ের পাস ঘেসে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত ফিড মিল পোল্ট্রি ফার্ম ও চায়না ব্যাটারি ফ্যাক্টরির কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ফার্মের পচা ডিম ও পোল্ট্রি বর্জ্যের যত্রতত্র অপসারণ এবং ফিড মিলের বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কালো পানি উন্মুক্ত খাল দিয়ে সরাসরি ভৈরব নদে ফেলায় পুরো গ্রাম এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, এই অনিয়ন্ত্রিত ফ্যাক্টরি গুলোর পেছনের নালা দিয়ে উন্মুক্ত খালের মাধ্যমে প্রতিনিয়ত তরল ও কঠিন বর্জ্য অপসারণ করা হচ্ছে। গ্রামবাসীর ফসলি জমি ও সাধারণ নালাগুলোকে কার্যত বর্জ্যের খালে পরিণত করা হয়েছে। এসব বিষাক্ত বর্জ্য রেললাইনের তলা দিয়ে পাইপ ও খালের মাধ্যমে খোলা আকাশে উন্মুক্ত রেখে শেষ পর্যন্ত ভৈরব নদে গিয়ে মিশছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/জীবননগরে-আইসিটি-কর্মকর্ত/
এসব কারখানা গুলো থেকে নির্গত তীব্র পচা গন্ধ ও রাসায়নিক মিশ্রিত কালো পানির কারণে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। বাদ যাচ্ছে না রেল স্টেশন সহ ভূমি অফিস ও, একদিকে যেমন বাতাসে দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে ভৈরব নদের পানি দূষিত হওয়ায় হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্য। গ্রামের শিশু ও বৃদ্ধরা প্রতিনিয়ত বিভিন্ন বায়ুবাহিত ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।শ্বাসকষ্ট দেখা দিয়েছে অধিকাংশ মানুষের।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/নীলফামারীর-অধিকাংশ-নদী-ন/
গ্রামবাসীর দাবি অবিলম্বে এই পরিবেশ দূষণ বন্ধ করতে এবং আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ফিড মিলের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, যথাযথ ইটিপি (বর্জ্য শোধনাগার) ব্যবহার নিশ্চিত করে এই বিপর্যয় থেকে গ্রাম ও ভৈরব নদকে রক্ষা করা হোক। পরের পর্বে আসছে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পত্রিকায়।




















