তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ
- আপডেট সময় : ১২:২৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক জহুরুল ইসলাম খোকনের বিরুদ্ধে ছাত্রীর যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন) সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় এক মাস আগে নিমগাছী বাজারে জহুরুল ইসলাম পরিচালিত কোচিং সেন্টারে প্রাইভেট পড়া অবস্থায় যৌন নিপিড়নে শিকার হন ছাত্রীরা। এদের মধ্যে ৯ম শ্রেণির এক ছাত্রীর সোশাল মিডিয়ায় কয়েক জনের নাম উল্লেখ করে যে বক্তব্য দিয়েছে তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/চুয়াডাঙ্গায়-২শ-শিক্ষা/
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অপূর্ব মাহাতো বলেন, আমি কোন কিছু জানি না আমার ভাই সব কিছু জানে। অভিযুক্ত শিক্ষক জহুরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা। সোমবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও তাড়াশ থানার অফিসার ইনচার্জ এবং সাইবার ক্রাইম ও ইভটিজিং নিয়ে কাজ করা জেলা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। অত্র টিমের এস আই জেসমিন নাহার মিলি বলেন, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক বিষমডাঙ্গা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কাউন্সিলিং ও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/নীলফামারীতে-ভালো-কাজের-স/
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে। এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন,ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















