ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসন, মাদক ও অপরাধ দমন, অবৈধ দখল উচ্ছেদ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কুলাউড়া শহরের যানজট ও সড়কের পাশে যত্রতত্র পার্কিং বন্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তুলতে তিনি প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/তাড়াশে-কোচিং-সেন্টারের/

সভায় কুলাউড়া শহরের যানজট, সড়কের পাশে অবৈধ পার্কিং, চুরি-ছিনতাই, মাদক ব্যবসা, স্কুল ফিডিং, হিজড়া সম্প্রদায়ের নামে চাঁদাবাজি, থানায় বিচার কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/চুয়াডাঙ্গায়-২শ-শিক্ষা/

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মুন্তাজিম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও নুর আহমদ চৌধুরী বুলবুল এবং প্রভাষক তাহমিনা সুলতানা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/23/নীলফামারীতে-ভালো-কাজের-স/

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা আক্তার জেরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬