ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

লিগ্যাল এইডের মাধ্যমে ২৯ হাজার ৮২৯ জন পেয়েছেন বিনামূল্যে আইনি সেবা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

সরকারি খরচে বিচার সহায়তা, বাড়ছে আইনি সেবার পরিধি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইড-এ ২৯ হাজার ৮২৯ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়।

 পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়েছে। এ সেলে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ২৯ হাজার ৮২৯ জনকে আইনি সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ২১ হাজার ৯৭১ টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়। ৪ হাজার ৪৪৯টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়।

 বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৩০৯টি মামলায়, যার মধ্যে ১ হাজার ৯২০ মামলা এডিআর-এ নিষ্পত্তি হয়েছে।দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’- অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

লিগ্যাল এইডের মাধ্যমে ২৯ হাজার ৮২৯ জন পেয়েছেন বিনামূল্যে আইনি সেবা

আপডেট সময় : ১১:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬