কুলাউড়ায় এমপি শকুর সঙ্গে প্রাথমিক সহকারী শিক্ষক নেতাদের মতবিনিময়
- আপডেট সময় : ০৪:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি (রেজি: ১২০৬৮) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ২৩৬-মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু’র সঙ্গে আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ২টায় এমপির নিজ বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার সহকারী শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মুহাইমিনের নেতৃত্বে শিক্ষকদের পক্ষ থেকে তিনটি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এগুলো হলো—বাংলাদেশের সকল সহকারী শিক্ষকের শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ, সকল শিক্ষকের ১১তম গ্রেড প্রাপ্তি এবং উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার নিরসন। এ বিষয়ে এমপি মহোদয়ের সক্রিয় ভূমিকা ও সহযোগিতা কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ। সভায় উপস্থিত শিক্ষকরা বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এমপি শকু মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং জানান, মাননীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। তিনি বিষয়গুলো তাঁদের দৃষ্টিগোচরে আনবেন বলে আশ্বাস দেন। এছাড়া তিনি বলেন, “আমার কুলাউড়ায় কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে।”
এ সময় উপজেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, অর্থ সম্পাদক মো. আব্দুল হক, মিডিয়া ও গবেষণা সম্পাদক মো. মুহিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক আবুল ফজল, ক্রীড়া সম্পাদক আমিন আলী ও সদস্য মোতাহের হোসেন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সমিতির পৌর সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান, বরমচাল ইউনিয়ন শাখার সভাপতি আবুল হাসনাত ও সম্পাদক মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রফিক ও সুদীপ দেবনাথ, হাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. জাকির হোসেন, সম্পাদক মো. আব্দুল মালিক ও সাংগঠনিক সম্পাদক অনন্ত, ভাটেরা ইউনিয়ন শাখার সম্পাদক শামীম খান, রাউৎগাঁও ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
এছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৩ প্রাপ্ত মো. আব্দুল হান্নান, শিক্ষক নেতা মো. ফখরুল ইসলাম, মো. ফয়জুর রহমান, জাহিদ হাসান, সাইফুর রহমান, মাসুম আহমদ, বুরহান উদ্দিনসহ প্রায় ৫০ জন শিক্ষক মতবিনিময়ে অংশ নেন। শেষে শিক্ষক নেতৃবৃন্দ এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে ক্রেস্ট প্রদান করেন।




















