ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ: র‍্যাব-১৩’র অভিযানে প্রধান আসামি গ্রেফতার

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
  • আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

র‍্যাব-১৩’র অভিযানে প্রধান আসামি গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বাদীর দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন বুদ্ধিপ্রতিবন্ধী বিবাহিতা নারী। অভিযুক্ত মো. শাহাদুল ইসলাম (৪০) ভিকটিমের স্বামীর প্রতিবেশী আত্মীয়। তিনি বিভিন্ন সময় ভিকটিমের সঙ্গে কথা বলা ও খাদ্যদ্রব্য দেওয়ার মাধ্যমে সখ্যতা গড়ে তোলেন। গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিমের স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হলে তাকে একা পেয়ে বেলা আনুমানিক ১১টার দিকে শাহাদুল ইসলাম ভিকটিমের বসতঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের স্বামী বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখতে পেয়ে ধাক্কা দিলে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা মোছা. ফরিদা বেগম বাদী হয়ে ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(১) ধারায় অভিযুক্তের নাম উল্লেখ করে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৬)।ঘটনার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। মামলার গুরুত্ব বিবেচনায় তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঘোড়াঘাট থানার বলগাড়ী পোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মো. শাহাদুল ইসলাম (পিতা: মো. আহাদ আলী, সাং: বালুবাড়ী গোপালপুর, থানা: ঘোড়াঘাট, জেলা: দিনাজপুর) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, ধর্ষণ, অপহরণ, হত্যা সহ সকল গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ: র‍্যাব-১৩’র অভিযানে প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬