ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কলাপাড়ায় কৃষকদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে গরু চুরির মামলা

মেঃ জাহিদ তালুকদার, কলাপাড়া,পটুয়াখালীঃ
  • আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২০১ বার পড়া হয়েছে

কলাপাড়ায় কৃষকদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে গরু চুরির মামলা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে গরু চুরি করে জবাই ও মাংস ভাগাভাগির ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের মিঠাগঞ্জ ইউনিয়ন সভাপতি মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করা হয়েছে। একই গ্রামের বাসিন্দা ও চরমোনাই পীরের অনুসারী রফিকুল ইসলাম মঙ্গলবার বিকালে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় আসামিরা। পরে গ্রাম সংলগ্ন নদীর পাড়ে গরুটি জবাই করে মাংস বিক্রি করে দেয়। গরুর মাথা কাদার মধ্যে লুকিয়ে রাখা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ১২ কেজি মাংস বিক্রির সময় আজিজুল বয়াতী নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মামলায় আলআমিন, মো. লিটন ও মো. ইসমাইলকে আসামি করা হয়েছে। বুধবার নদীতে ভাসমান অবস্থায় গরুর মাথা উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন বলেন, গরু চুরি করে জবাইয়ের পর মাংস ভাগাভাগি করা হয়। ওই মাংস কলাপাড়ার মিলন কসাইয়ের কাছে বিক্রির সময় ১২ কেজিসহ আজিজুলকে আটক করা হয়েছে। তার জবানবন্দি রেকর্ডের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে কৃষকদল কলাপাড়া উপজেলা সভাপতি আব্দুস সালাম তালুকদার জানান, উপজেলা বিএনপির সভাপতির নির্দেশনায় মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সেক্রেটারিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলাপাড়ায় কৃষকদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে গরু চুরির মামলা

আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬