খোকসার কৃষকদল নেতার বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, ক্ষতি প্রায় ১০ লাখ
- আপডেট সময় : ০১:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে
খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গত রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও খোকসা উপজেলা কৃষকদল নেতা মামুনের বাড়িতে গভীর রাতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
মামুনের বাবার নাম মো আশরাফ প্রামাণিক।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারি ও বিভিন্ন স্থানে রাখা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/02/22/থানার-মাদকবিরোধী-অভিযানে/
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।























