ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

দীর্ঘদিনের সংকট কাটিয়ে খোকসা হাসপাতালে নতুন ৮ ডাক্তারের যোগদান

গালিব, খোকসা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের সংকট কাটিয়ে খোকসা হাসপাতালে নতুন ৮ ডাক্তারের যোগদান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির খবর এলো কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে। ৪৮তম বিসিএস বিশেষ ক্যাডারের মাধ্যমে নির্বাচিত হয়ে একযোগে ৮ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ। তারা গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগদানকৃত চিকিৎসকবৃন্দ:

সহকারী সার্জন (সার্জারি) ডা. আহমেদ ফয়সাল হাবিব, সহকারী সার্জন (পেডিয়াট্রিকস) ডা. মোঃ সবুজ সায়েম, সহকারী সার্জন (গাইনি এন্ড অবস) ডা. শেখ মোঃ মোক্তাদির হাসান মাসুক, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ইসরাত করিম শাম্মী, সহকারী সার্জন (অফথালমোলজি) ডা. প্রত্যাশা বিশ্বাস, সহকারী সার্জন (মেডিসিন) ডা. শারমীন আলম রিমা,  ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোঃ আনোয়ার হোসাইন,  সহকারী ডেন্টাল সার্জন ডা. আফরোজা আক্তার রুমি।

প্রায় আড়াই লক্ষ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এই স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা কার্যত স্থবির হয়ে পড়েছিল। নতুন করে ৮ জন চিকিৎসকের একযোগে যোগদানে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী ও সেবাপ্রত্যাশীরা আশা প্রকাশ করেছেন, নতুন চিকিৎসকদের মাধ্যমে খোকসায় স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘদিনের সংকট কাটিয়ে খোকসা হাসপাতালে নতুন ৮ ডাক্তারের যোগদান

আপডেট সময় : ১১:৩২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬