ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার আসামী মোঃ মাসুদ রানা (২৫) কে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৭টা ৩৫ মিনিটের দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার মামলা নং-৩৪, তারিখ ২৮ আগস্ট ২০২৫, জিআর নং-২১৭, একই তারিখে দায়েরকৃত পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শীতল বিশ্বাসের নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬