নিকলীতে মানসিক ভারসাম্যহীন অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ১১:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজের সাত দিন পর হাছমা বেগম (৩৯) নামে এক প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি ডোবা থেকে সোমবার (২৩ফেব্রুয়ারি) তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাছমা বেগম উপজেলার দামপাড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত আ. মজিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত হাছমা বেগম অবিবাহিত ও বাক প্রতিবন্ধী ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে ওই দিনই নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির কাছের একটি ডোবা থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে,নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবন্ধকতার কারণে তিনি ডোবায় পড়ে গিয়ে আর ওপরে উঠতে পারেননি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















