আইন-শৃঙ্খলায় উদ্বেগ, কঠোর হচ্ছে সরকার
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় :
১২:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
৬০
বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলায় উদ্বেগ
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এরপর যতই সময় গেছে খুনাখুনি, মব সৃষ্টি, গুলি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের মতো ঘটনা আলোচনায় আসছে। চাঁদাবাজদের অস্ত্রের মহড়া নিয়মিত ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে। এমনকি এসব থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রেহাই পাচ্ছেন না। আইন প্রয়োগ করতে গিয়ে তারা হামলার শিকার হচ্ছেন। অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে দেখা গেছে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও।
এরই মধ্যে পুলিশের শীর্ষ পদগুলোতে রদবদলের পালা শুরু হয়েছে। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব নেওয়ার পরই মাদক, মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী বড়সড় অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। অপরাধ বিশ্লেষকরা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। রদবদলে যে যে কাজে যোগ্য এবং দক্ষ তাকে সে অনুযায়ী পদায়ন করতে হবে। না হলে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার ইফতারের পর চট্টগ্রামের রাউজানে মো. মুজিব (৫৬) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার রাজধানীর পান্থপথ এলাকায় দুষ্কৃতকারীর হামলায় শফিকুর রহমান (৫৫) নামে বিএনপির সাবেক নেতা ও জুতা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিন মারধরের শিকার হন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলায় পুরোনো কিছু সমস্যা রয়ে গেছে। এর মধ্যে মব কালচার অন্যতম। এর বাইরে রাজনৈতিক সহিংসতাসহ কিছু ঘটনা ঘটছে। তবে নতুন আইজিপির নির্দেশা অনুযায়ী মাদক, মব ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুতই অভিযানে নামা হবে। চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে এলাকাভিত্তিক কমিটি গঠন করা হবে। মাদক এবং সন্ত্রাস দমনে পুলিশি কার্যক্রম আরও জোরদার করা হবে।’
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ