নরসিংদীতে কিশোরী আমেনা হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আসামী নুরা সহ গ্রেপ্তার ৬
- আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। মামলার এজাহারভুক্ত মূল অভিযুক্ত আসামি নুরা সহ ৬কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তাঁর ছেলে রয়েছেন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মহিষাশুড়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। তার বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁদের বাড়ি বরিশালে।
হত্যা মামলার মুল অভিযুক্ত নুরাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেপ্তার করা হয় ও অভিযুক্ত আসামি হযরত আলীকে ময়মনসিংহ গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এর পূর্বে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মহিষাশুড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান (৬৫), তাঁর ছেলে ইমরান দেওয়ান (৩২) এবং মো. এবাদুল।




















