ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ঐক্য, দোয়া ও অঙ্গীকারে শাহজাদপুরে কোকো স্মৃতি সংসদের ইফতার মাহফিল

ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর(সিরাজগঞ্জ)উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

ঐক্য, দোয়া ও অঙ্গীকারে শাহজাদপুরে কোকো স্মৃতি সংসদের ইফতার মাহফিল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহজাদপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ”-এর ১৩টি ইউনিয়ন কমিটির উদ্যোগে নির্বাচনী-পরবর্তী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাঘাবাড়ী নৌ-বন্দর শাখার সভাপতি মো. মন্টু মিয়ার সভাপতিত্বে এবং নরিনা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গাড়াদহ ইউনিয়নের সভাপতি আব্দুর রউফ, পোরজনা ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন, জালালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরনবী হোসেন, পোতাজিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুর বাসার, খুকনী ইউনিয়নের সভাপতি মনসুর আলী, রূপবাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মমিন এবং পোরজনা ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন রূপবাটি ইউনিয়ন শাখার সভাপতি শরিফুল ইসলাম শাহাদত ও যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকো-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন দেশ পরিচালনায় সফল ও কল্যাণমুখী ভূমিকা রাখতে পারেন—সে কামনাও করা হয়। বক্তারা বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে, ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ঐক্য, দোয়া ও অঙ্গীকারে শাহজাদপুরে কোকো স্মৃতি সংসদের ইফতার মাহফিল

আপডেট সময় : ০১:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬