ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নীলফামারী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টা, ৫৬ বিজিবির হাতে তিন শিশু আটক

আরিফুল ইসলাম আরিফ,  নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

৫৬ বিজিবির হাতে তিন শিশু আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পূর্বে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। সোমবার রাত ১১টার দিকে আটককৃত শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক তিন শিশু হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)। পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের নিজ হেফাজতে নেয়।

আটককৃত শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ডোমার থানার ওসি জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

নীলফামারী সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টা, ৫৬ বিজিবির হাতে তিন শিশু আটক

আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬