সর্বশেষ:
নেছারাবাদে মারধরের অভিযোগ, অপমান সইতে না পেরে অটোচালকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ১০:৫৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধরের পর অপমান সইতে না পেরে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের এক অটোচালক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সবুজ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়ারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।




















