ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

রায়পুরে অটোচালক সোহাগ হত্যা: ৪ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর

​নাঈম হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

৪ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত অটোচালক মো. সোহাগ (২৭) হত্যা মামলায় গ্রেপ্তারকৃত চার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈকত দাশ এই আদেশ প্রদান করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সকালে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা সংলগ্ন একটি কলাবাগান থেকে সোহাগের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। আসামিরা তাকে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে গিয়েছিল। নিহত সোহাগ স্থানীয় লালগাজী মিজি বাড়ির দিনমজুর তাজুল ইসলামের ছোট ছেলে। তার স্ত্রী শাহিনুর বেগম বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

এই ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই রাজিব হোসেন বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— মো. নজির আহাম্মদ (৪৮), মো. রিদয় (২২), মুরাদ (৩০), আরাফাত (২৫), শাহিন (২৬), মো. রাব্বি (২৬) ও মো. সুজন (২৭)। এদের মধ্যে চারজনকে ঘটনার দুই দিনের মাথায় গ্রেপ্তার করে পুলিশ। পরে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

​রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত আরাফাত, নজির, সুজন ও রিদয় বর্তমানে কারাগারে রয়েছেন। এই খুনের ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য ও রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলে আদালত বুধবার (আজ) তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ​নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে এলাকায় এখনো শোক ও উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

রায়পুরে অটোচালক সোহাগ হত্যা: ৪ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ১২:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬