পটুয়াখালীর কলাপাড়ায় ফারিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া ফারিয়ার সম্মানিত সভাপতি মোঃ জাহিদুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু হাসনাত রিমন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব ডাঃ ইব্রাহিম খলিল এবং বিএনপি যুবদল নেতা মনু সিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানবতার শিক্ষা দেয় এবং পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তারা সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।




















