ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ

ডিবি উত্তরা বিভাগের অভিযানে শাহবাগ থেকে মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

ডিবি উত্তরা বিভাগের অভিযানে শাহবাগ থেকে মাদক ব্যবসায়ী আটক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. দুলাল (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। শনিবার (৭ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৬ মার্চ) বিকেলে শাহবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শাহবাগ মোড় এলাকার ফুল মার্কেট কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।ডিবি উত্তরা বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত দুলাল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিবি উত্তরা বিভাগের অভিযানে শাহবাগ থেকে মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০২:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬