ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

দুর্নীতি বন্ধ হলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে : বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

দুর্নীতি বন্ধ হলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে : বিমানমন্ত্রী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতিমুক্ত দেশ গঠনে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা গেলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান করা সম্ভব। আজ রোববার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, জনগণ অনেক আশা-ভরসা নিয়ে আমাদের ভোট দিয়েছে। তাই আমরা ব্যক্তিগতভাবে কী পেলাম সেটি বড় বিষয় নয়, বরং জনগণ কী সেবা পেল- সেটিকেই আমাদের প্রাধান্য দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব।

সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রী বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি টেন্ডার প্রক্রিয়া ও সার ডিলার নিয়োগসহ বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। এছাড়া ক্রমবর্ধমান নগরায়নের হাত থেকে কৃষি জমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতি বন্ধ হলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান হবে : বিমানমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬