ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নাজমুল হক, কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি: 
  • আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে  আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, তারা সমাজ গঠনের অন্যতম কারিগর। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। পরে সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণ করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির  সভাপতি  মোঃ  সামসুল আলম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  মোঃ মোখলেসুর রহমান, চন্দ্রা সরকারি  হাই  স্কুল এর প্রধান  শিক্ষক  আনন্দ  কুমার দাস, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ  চেয়ারম্যান  আলহাজ্ব  মোঃ জলিলুর উদ্দিন,সফিপুর আইডিয়াল  পাবলিক  স্কুল  এন্ড  কলেজ  চেয়ারম্যান  আলহাজ্ব  মোঃ  হাবিবুর  রহমান , উপজেলা  মাধ্যমিক  শিক্ষক  সমিতির  সাধারণ  সম্পাদক  মোঃ আতোয়ার রহমান ,  প্রফেসার শাহজাহান  আলী  স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান  প্রফেসার শাহজাহান  আলী ,  পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক নাজমুল  হক,  ফুলকুড়ি কলিজিয়েট স্কুল এর  প্রধান শিক্ষক  এম তুষারী,  আফাজউদ্দিন  মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ  এর  অধ্যক্ষ মোঃ দেলোয়ার  হোসেন,  চান্দরা আইডিয়াল  স্কুলের  প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক  মোঃ বায়েজিদ  হোসেন সহ পৌর এলাকার শিক্ষক গন ।

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬