ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

শ্রীপুর পোশাক শ্রমিকের আত্মহত্যা, বিয়ের একদিন পরেই মর্মান্তিক পরিণতি শেখ আবু নাঈম

গাজীপুর, শ্রীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

শ্রীপুর পোশাক শ্রমিকের আত্মহত্যা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় জুসনা বেগম (৩৪) নামে এক পোশাক শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকালে ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, জুসনা বেগম দক্ষিণ ভাংনাহাটি এলাকার রফিকুল ইসলাম রফিকের বাসায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা। আগের স্বামীর ঘরে তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

এলাকাবাসী জানায়, সম্প্রতি জুসনা বেগম ইয়াছিন নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং গতকাল (শনিবার ) তাকে বিয়ে করেন। তবে বিয়ের পরদিন সকালে ইয়াছিন তার প্রথম স্ত্রীর কাছে চলে যান বলে জানা গেছে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন জুসনা। রোববার সকালে জুসনার মেয়ের জামাই তাকে ডাকতে এসে দরজায় বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে জানায়।পরে পাশের কক্ষের বেড়া দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, জুসনা বেগম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

শ্রীপুর পোশাক শ্রমিকের আত্মহত্যা, বিয়ের একদিন পরেই মর্মান্তিক পরিণতি শেখ আবু নাঈম

আপডেট সময় : ০১:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬