পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দে সমন্বয়ক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ ইং উপলক্ষে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে, ফেরী সার্ভিস নৌপথে লঞ্চ সহ অনান্য জলযান সমূহের সুষ্ঠু ভাবে চলাচল নিশ্চিত কল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্হাপনায় ও যাত্রী সাধারণ গনের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় গোয়ালন্দ প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সাথী দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলচ্য বিষয় ছিল যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তায় রাতে কোন স্প্রিড চলতে পারবে না, যাত্রীদের হয়রানি মূলক কোন কাজ করা যাবে না, চাদাবাজ ছিনতাই থেকে মুক্তি রাখতে থানা পুলিশ, নৌ পুলিশ, আনসার সহ বিভিন্ন দপ্তরের কর্মী গন নিরাপত্তায় কাজ করবে। দৌলতদিয়া পাটুরিয়া আরিচা নৌরুটে লঞ্চ মালিক সভাপতি বলেন এবার ঈদে ৩৩ লঞ্চ চলাচল করবে। বিআইডাব্লুটিএ ব্যবস্হা পরিচালক মোঃ সালাউদ্দিন আহমেদ বলেন এই ঈদুল ফিতরে ১৬ টি ফেরী চলাচল করবে, তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন ঈদুল ফিতর উপলক্ষে একটি কন্ট্রোলরুম চালু থাকবে, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্হা করা হবে। রাজবাড়ী ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি বলেন কোন যাত্রী হয়রানির শিকার না হয়, সঠিক ভাবে যাত্রী সাধারণ সুন্দর পরিবেশে যার যার গন্তব্য স্হানে পৌঁছাতে পারে সেই জন্য সঠিক তদারকি ব্যবস্হা করা হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন দৌলতদিয়া ঘাটে যানজট যাত্রীদের ভোগান্তি যাতে না হয় সেই ব্যবস্হা করা হবে। থানা পুলিশ প্রশাসন এ বিষয়ে সঠিক ভাবে এ সকল কাজ পরিচালনা করবে। এ সময় উপস্থিত ছিলেন জনাবা সাথী দাস উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ। মোঃ মুনতাসীর রহমান খান উপজেলা সহকারী কমিশনার( ভূমি) গোয়ালন্দ। মোঃ মমিনুল ইসলাম অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা। মোঃ আতাউর রহমান ট্র্যাফিক ইনচার্জ রাজবাড়ী। জনাব ত্রিনাথ সাহা অফিসার ইনচার্জ দৌলতদিয়া নৌপুলি থানা।
আরো উপস্থিত বিআাইডাব্লু টি এর ব্যবস্হা পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ । রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি। রাজবাড়ী মাহিন্দ্র চালক সমিতির সভাপতি এবং মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, সদস্য গন ও গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক গন, উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, গন্য মাধ্যম কর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। দৌলতদিয়া পাটুরিয়াগামী রুটে ঈদের ছুটিতে ঘরে ফেরা সকল যাত্রী সাধারণ সুন্দর ভাবে যার যার গন্তব্য সুন্দর ভাবে পৌঁছাতে পারে সেই জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে সকল কে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।






















