ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় খামারিদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

খামারিদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গবাদিপ্রাণির পুষ্টি উন্নয়ন এবং খামার ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খামারিদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে “প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প”-এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।“উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপ্রাণির খাদ্য ব্যবস্থাপনা” বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/খোকসায়-মহান-স্বাধীনতা-দ/

প্রশিক্ষণে গবাদিপ্রাণির জন্য উন্নত জাতের ঘাস চাষের আধুনিক কৌশল, ঘাস সংরক্ষণের পদ্ধতি, সাইলেজ ও হে তৈরির প্রযুক্তি এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি খামার ব্যবস্থাপনা উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিকও তুলে ধরা হয়। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বলেন, গবাদিপ্রাণির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে উন্নত জাতের ঘাস চাষ এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করবে এবং তা বাস্তবায়নের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/নওগাঁ-জেলা-বদলগাছী-থানাধ/

আয়োজকরা জানান, এ প্রকল্পের মূল লক্ষ্য হলো খামারিদের দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং গবাদিপ্রাণির পুষ্টি চাহিদা পূরণে টেকসই খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় খামারিদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬