ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি

নূর আলম শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পূবালী ব্যাংক শাখায় টাকা অনলাইনের সময় জাল নোট ধরা পড়ে। ব্যাংক সূত্রে জানা যায়, আব্দুর রহিম ফকির (৩৫) নামের এক ব্যক্তি মোট ৯২ হাজার টাকা অনলাইনের জন্য ব্যাংকে জমা দিতে আসেন। এ সময় ব্যাংকের কর্মকর্তারা টাকাগুলো গণনা ও যাচাই-বাছাই করার সময় সন্দেহজনক কিছু নোট দেখতে পান। পরে ভালোভাবে পরীক্ষা করে দেখা যায় জমা দেওয়া টাকার মধ্যে প্রায় ৫০ হাজার টাকার মতো জাল নোট রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/ঈদের-আনন্দ-সবার-মাঝে-ছড়ি/

আটক ব্যক্তি আব্দুর রহিম ফকিরের বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মোঃ খোকন ফকির। জাল নোট শনাক্ত হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে ব্যাংকের ভেতরে আটকে রাখেন এবং বিষয়টি দ্রুত মুকসুদপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে টাকাগুলো পরীক্ষা করেন। প্রাথমিকভাবে বেশ কিছু নোট জাল বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/কালিয়াকৈরে-২৫-মার্চ-গণহ/

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজারে জাল টাকার প্রচলন বাড়ছে, তাই সবাইকে লেনদেনের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জাল টাকার উৎস খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি

আপডেট সময় : ১১:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬